রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রামে অটোরিক্সা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন, আহত ১৫

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার পুরাতন শহর এলাকার চৌরাস্তা মোড়ে (তারামন বিবি মোড়) একটি যাত্রীবাহী অটোরিক্সায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

সোমবার দুপুর ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের অধিকাংশ ফজলুল করিম জামিয়া ইসলামী মাদরাসার ছাত্র।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধরলা ব্রিজের পূর্ব প্রান্ত থেকে কুড়িগ্রাম শহরের দিকে আসতে থাকা একটি ট্রাক পুরাতন শহরের চৌরাস্তা মোড় এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী নিহত হন। এ অবস্থায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকে ও অটোরিক্সায় থাকা অন্তত ১৬ যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত এক মাদ্রাসা ছাত্রকে জানান, আমরা ইজতেমার বাঁশ আনার জন্য উলিপুরে যাচ্ছিলাম, হঠাৎ বিপরীত মুখি অটো রিক্সা আসলে,ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ট্রাকটি। নিহত ২ জনের কারো পরিচয় পাওয়া যায়নি ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহীনুর রহমান সরদার জানান, আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।