মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে পুলিশ সদস্যর হারিয়ে যাওয়া এটিএম কার্ড ফেরত দিয়ে সততার নজির গড়ল ট্রাফিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)তে কর্মরত এ এস আই নাসির উদ্দিনের হারিয়ে যাওয়া এটিএম কার্ড ফেরত দিয়ে সততার নজির গড়ল ট্রাফিক বিভাগ।এর আগে পৃথক পৃথক ঘটনায় দুই ব্যাবসায়ীর টাকা, মানিব্যাগ আর এটিএম কার্ড ফেরত দিয়েছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর কালিবাড়ী রোড শিতলা খোলা বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কার্যালয়ে এএসআই নাসির উদ্দিনের হারিয়ে যাওয়া এটিএম কার্ড হস্তান্তর করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম।

এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম জানান,ট্রাফিক বিভাগে কর্মরত টিএস আই জাকির হোসেন গতকাল সোমবার সকাল ১১টার দিকে নগরীর বাংলা বাজার মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলমকে মোবাইল ফোনে অবহিত করেন।

পরে তিনি তার কম্পিউটার অপারেটর ফয়েজ উল্লাহকে বিবির পুকুরপাড় ডাচ-বাংলা ব্যাংকে পাঠিয়ে এটিএম কার্ড মালিকের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করে উক্ত মোবাইল নাম্বারে ফোন করলে তিনি জানান যে,তার নাম মোঃ নাসির উদ্দিন তিনি বরিশাল পুলিশ লাইন্সে এএসআই (সঃ) হিসেবে কর্মরত । তারপর তাকে মোবাইল ফোনে জানানো হয় যে,আপনার এটিএম কার্ড পাওয়া গেছে।অতপর আজ সকালে কার্ডটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া এটিএম কার্ডের মালিক এএসআই নাসির উদ্দিন জানান,ট্রাফিক অফিস থেকে ফোন না করলে তিনি এখনো জানতেন না যে তার এটিএম কার্ডটি হারিয়ে গেছে। গতকাল সোমবার তিনি বাংলা বাজার এটিএম বুথথেকে ৫ হাজার টাকা তুলে কার্ডটি তার পকেটে রাখার সময় অসাবধানতা বসত রাস্তায় পড়ে যায়।

তিনি আরও জানান,এটিএম কার্ডটি না পেলে নানা রকম ভোগান্তির মধ্য পরতে হত।কোন রকম দুর্ভোগ ছাড়াই এটিএম কার্ডটি পাওয়ায় ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক বিভাগের এসি (দক্ষিণ)মোঃ মাসুদ রানা, এসি (উত্তর) এএফএম ফায়েজুর রহমান,সার্জেন্ট মোঃ হাসান,টিএসআই মোঃ জাকির হোসেন,কনষ্টেবল নয়ন প্রমুখ।