মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলার লালমোহনে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ভোলার লালমোহনে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ডিসেম্বর) সকাল ১১টায় লালমোহন পৌর এলাকার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন কওে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন।

লালমোহন উপজেলা আ’লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

সভাপতির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। তার নির্দেশে আমি আপনাদের পাশে রয়েছি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার আমলে লালমোহান ও তজুমদ্দিন ছিল সন্ত্রাসী জনপথ। সে জনপথকে আজ শান্তির জনপথে রূপান্তর করেছি। ভোলা-৩ আসনের মানুষ এখন শান্তিপ্রিয়।

এ সম্মেলনে নুরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি, ফখরুল আলম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন অনুষ্ঠানে লালমোহন পৌরসভা ও উপজেলার এবং বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৫ হাজার নেতাকর্মী, কাউন্সিলর-ডেলিকেটরা উপস্থিত ছিলেন।