সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫১
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩

অনলাইন ডেস্ক  ভারতের দিলিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি কারখানায় রবিবার ভোর ৫ টা নাগাদ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে চলছে উদ্ধার অভিযান।

এনডিটিভি জানিয়েছে, আগুনে নিহতদের বেশির ভাগই ওই কারখানার কর্মী। তারা ঘুমিয়ে ছিলেন।

কর্মকর্তারা বলছেন, ৫০ জনের বেশি কর্মী ফ্যাক্টরিতে ছিলেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাম মনোহর লোহিয়া ও হিন্দু রাও হাসপাতালে ২০ জনকে নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেছেন, আহতদের চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

ভারতের ক্ষমতাসীন বিজেপি’র প্রেসিডেন্ট অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কর্তৃপক্ষ সকল ধরনের সহায়তা প্রদান করছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।