বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৪৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অসহায় মানুষদের জন্য ফ্রি-তে খাবারের ব্যবস্থা করেছেন মেসি

অনলাইন ডেস্ক  নিজের দেশের অসহায় মানুষদের জন্য ফ্রি-তে খাবারের ব্যবস্থা করেছেন মেসি।বর্তমানে অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে চলছে আর্জেন্টিনা।ফলে ঘর-বাড়ি ছাড়া হয়ে গেছেন দেশটির অনেক মানুষ। ফুটপাথ, খোলা রাস্তা- যে যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই রাত যাপন করছেন। অর্থের অভাবে নিয়মিত খাবারও পাচ্ছে না অনেকে। দেশের মানুষের এমন চরম দুর্দিনে ঘর-বাড়িহীন অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

আর্জেন্টিনায় ‘ভিআইপি’ নামক একটি রেস্টুরেন্ট ব্যবসাও আছে মেসির। দেশের এমন সংকটাপন্ন অবস্থায় সেই রেস্টুরেন্ট থেকে ঘর-বাড়িহীন অসহায় মানুষদের জন্য ফ্রি-তে খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন মেসি। এমনই এক তথ্য স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন রেস্টুরেন্টটির ম্যানেজার আরিয়েল আলমাদা।

মার্কাকে দেয়া সাক্ষাৎকারে আলমাদা বলেন, ‘খাবারের পাশাপাশি আমরা কফি, সফট ড্রিংকস ও হালকা ওয়াইনেরও ব্যবস্থা রেখেছি। এর মধ্যেই অনেক মানুষ আমাদের রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে গেছেন। টানা ১৫ দিন ধরে এই কর্মসূচি অব্যাহত রাখব আমরা। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ি-ঘরহীন সেই মানুষদের জন্য রেস্টুরেন্টের দরজা খোলা থাকবে।