শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সিরিয়ার উত্তরাঞ্চলে ঢুকছে রুশ সেনারা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর সিরিয়ার উত্তরাঞ্চলে ঢুকছে রাশিয়ার সেনারা। ইসলামিক স্টেটের (আইএস) পুরনো ঘাঁটি রাক্কায় ঢুকেছে রাশিয়া বাহিনী।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেজরা টিভি চ্যানেলের ফুটেজে রুশ সেনাদের সিরিয়ার শিশুদের সঙ্গে হাত মেলাতে এবং ‘রাশিয়া তোমাদের পাশে আছে’ স্লোগানে ট্রাক থেকে মানবিক ত্রাণ নামাতে দেখা গেছে।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানে বড় ধরনের জয়ে দুই বছর আগে রাক্কা দখল করে নিয়েছিল মার্কিন সেনা ও তাদের কুর্দি মিত্রবাহিনী।

কিন্তু গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ সেখান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার পরই দ্রুত ওই জায়গায় অগ্রসর হয় রাশিয়া। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের মিত্র হিসেবে লড়ছে রাশিয়া।

কুর্দিরা তাদের এলাকায় রাশিয়াকে ডেকে এনেছে। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তুরস্কের অভিযান শুরুর আগে ট্রাম্প সেখানে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর রাশিয়াকে সেখানে আমন্ত্রণ জানায় কুর্দিরা।