শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

আগামীকাল ডাকসুর দায়িত্ব নিবেন ভিপি নুরুল হক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। আর ভিপি নুর বলেন, কারচুপির ভোটের মধ্য দিয়েও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি।

সংবাদ সম্মেলনে মামুন বলেন, আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

ভিপি নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে বলে জানান নুর।

এর আগে গতকাল এক সাক্ষাৎকারে নুর বলেছিলেন, ‘আমরা পাঁচ প্যানেলের সাথে বসব। এছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হবে।  শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’