বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

দেশে চলছে মাঝারি শৈত্য প্রবাহ,বাড়বে শীতের দাপট

ডেক্সরিপোর্ট  দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল থেকে সারাদেশে কুয়াশা আর আকাশ ছিল মেঘলা।

সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ৪-৫ দিন এই শৈত্যপ্রবাহ থাকবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবদুল মান্নান জানান, কাল সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিও হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট খুব বেশি কমবে না। কারণ সকাল থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, বিকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, কাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হয়ে তিন থেকে পাঁচ দিন থাকতে পারে। তার পর শীতের স্বাভাবিক আবহাওয়া শুরু হতে পারে।