বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৪৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

পাক – ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ৫

অনলাইন ডেস্ক  পাকিস্তান – ভারত সীমান্তে কাশ্মীর অংশে নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের গুলিতে তিন জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের দুই জন সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে পাকিস্তান।

পাক সেনাবাহিনীর আন্ত-পরিষেবা জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, পাক সেনাবাহিনীর হামলায় হাজি পীর সেক্টরের একটি ভারতীয় সেনা চৌকি ধ্বংস হয়ে গেছে এবং এসময় এক সুবেদারসহ তিন ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পার্বত্য অঞ্চল দেবা এলাকায় দুই জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

তবে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বৃহস্পতিবার বলেন, ভারত শাসিত কাশ্মীরের রামপুর সেক্টরে লাইন অব কন্ট্রোল বরাবর গুলিতে ভারতীয় এক সেনা কর্মকর্তা এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ভারতকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে নিন্দা জানিয়েছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অঞ্চলে শান্তি বিঘ্নিত করছেন বলে অভিযোগ করেন।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। চলতি মাসের শুরুতে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়ছে।