শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ইরানের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে চীন-রাশিয়া

অনলাইন ডেস্ক  তেহরান ও ওয়াশিংটনের তীব্র উত্তেজনার মধ্যেই ভারত ও ওমান সাগরে শুক্রবার থেকে ইরানের সঙ্গে চীন ও রাশিয়া যৌথ মহড়া চালাবে। তিন দেশের নৌবাহিনী এতে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। খবর ইয়েনি শাফাকের।

চীনা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ মাসের শেষের ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মহড়ায় তিন দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক গভীর ও সহযোগিতাপূর্ণ করতে চীন ‘জিনিং’ পাঠাবে। যা গাইডেড মিসাইল ধ্বংস করতে সক্ষম।

ওমান সাগর বিশেষ স্পর্শকারক জলপথ যা হরমুজ প্রণালীকে সংযুক্ত করছে। এই প্রণালীটি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল রফতানি হয়। এই প্রণালীটি ঘুরেফিরে আরব সাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে।

এই মহড়াটি যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে পুরোদমে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলা আশঙ্কা করা হচ্ছে।