শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল ভারত

অনলাইন ডেস্ক  নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অগ্নিগর্ভ ধারণ করেছে ভারত। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

শুক্রবার পর্যন্ত এ রাজ্যটিতে ৮ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর আন্দোলন নতুন করে ছড়ানোর আশঙ্কায় ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পশ্চিম উত্তরপ্রদেশের বিনজৌর, বুলন্দশহর, মুজফরনগর, আগ্রা, ফিরোজাবাদ, সম্ভল, আলিগড় এবং গাজিয়াবাদে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে লখনৌতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে সেখানেও এমন সিদ্ধান্ত নেয়া হয়নি।

রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) পিভি রামাশাস্ত্রী এএনআই বলেছেন, আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তাকর্মী মোতায়েন করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। একদিনের জন্য ৮জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ের ওপরেও আমরা নজর রাখছি।

১৯ ডিসেম্বর ও ২১ ২১ ডিসেম্বর, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় ২১ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশীরভাগই শরীরেই গুলির ক্ষত পাওয়া গেছে।

রাজ্য পুলিশ বলছে, প্লাস্টিক ও রাবার বুলেট ছাড়া অন্য কোনো গুলি ব্যবহার করা হয়নি। শুধুমাত্র বিজনৌরেই তারা প্রকাশ্যে গুলি চালিয়েছে। সেখানে ২০ বছরের এক আইপিএস পরীক্ষার্থীর মৃত্যু হয়।