শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

মোদির বাসভবনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন, বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

শর্ট সার্কিটের কারণে ওই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মনমোহন সিংয়ের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।