শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

জিপিএ-৫ তুলে দিয়ে পরীক্ষার ফল সর্বোচ্চ ৪ সূচক করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ডেক্সরিপোর্ট  জিপিএ-৫ শিশুদের জীবন বিষিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য জিপিএ-৫ উঠিয়ে দিয়ে আগামী বছর থেকে পরীক্ষার ফল সর্বোচ্চ ৪ সূচক (সিজিপিএ) করার পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেডিসির ফল তুলে ধরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

জিপিএ-৫ এর উন্মাদনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই উন্মাদনা শিশুদের জীবনকে একেবারে নিরানন্দময় করার সঙ্গে বিষিয়েও দিচ্ছে। কিন্তু জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। এটি মাথা থেকে বের করে দেয়া উচিত।

তিনি বলেন, আমরা যত জিপিএ-৫ নিয়ে কম কথা বলব, তত আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো, শিক্ষাব্যবস্থার জন্য ভালো। এই যে জিপিএ-৫ এর উন্মাদনা শিশুদের পুরো শিক্ষাজীবনকেই একেবারে বিষিয়ে দিচ্ছে।

শিশুদের ওপর পড়ালেখার চাপ দিন দিন বাড়বে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ওপর পড়ালেখার চাপটা অনেক বেশি, আমরা সেটি কমিয়ে আনন্দময় করার প্রয়াস নিচ্ছি।

‘শিশুদের ওপর যে অবিশ্বাস্য রকমের চাপ। পরিবারের দিক থেকে বন্ধুবান্ধবের দিক থেকে জিপিএ-৫ পাওয়ার যে চাপ– এটি বন্ধ করতে হবে। জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না’-যোগ করেন দীপু মনি।

তিনি বলেন, জিপিএ-৫ জিনিসিটা আসলে মাথা বের করে দেয়া উচিত। আমাদের শিক্ষার্থীরা শিখছে কিনা, আনন্দের সঙ্গে শিখছে কিনা, সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করতে পারছি কিনা তা লক্ষ্য করা উচিত।

শিক্ষায় নতুন নির্দেশনা বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীও কিছু নির্দেশনা দিয়েছেন। সামনের বছর চালু করে দিতে পারলে খুবই ভালো হবে। আমরা বলেছিলাম এ বছর করতে পারি কিনা। এ বছর করতে পারলে অনেক বেশি তাড়াহুড়া হয়ে যাবে। তাড়াহুড়া করে পরিবর্তন করা সমীচীন হবে না। আমরা হয়তো আগামী বছর থেকে শুরু করব। ২০২০ সালে জিপিএ ৫ তুলে দেয়া হবে আশা করছি।