বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

আজ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডেক্সরিপোর্ট  আজ শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। জাতি গঠনের প্রতিটি অধ্যায়ে ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। নানা চড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনটি ৭২ বছরে পা দিতে যাচ্ছে। সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দু’দিনের কর্মসূচি দিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে সংগঠনটি। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান।

১৯৪৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সংগ্রামী ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। শুরুতে পাকিস্তান ছাত্রলীগ নাম থাকলেও দেশ স্বাধীনের পর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ওইদিন প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানও হবে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ এবং ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। বিকালে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান।

পরদিন ৫ জানুয়ারি রক্তদান কর্মসূচি, এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।