শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

সারা দেশে শীতে বৃষ্টি,জনজীবন স্থবির

ডেক্সরিপোর্ট  শীতে সারা দেশে অকাল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীসহ বেশির ভাগ জায়গায় বৃহস্পতিবার রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ঢাকায় শুক্রবার সকালটা ছিল বৃষ্টিভেজা। মাঝখানে একটু রোদ্দুর। তারপর আবার আকাশ মেঘলা হয়ে যায়। বন্দরনগরী চট্টগ্রামে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে অনেকটা থেমে যায় জনজীবন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে দ্বীপজেলা ভোলায়। রাজধানী ঢাকায় এ সময় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার। এদিকে চট্টগ্রামে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিসে।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। একদিকে দক্ষিণ মেরুতে বর্তমানে প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ পুড়ছে দাবানলে। অপরদিকে উত্তর মেরুর দেশগুলোতে চরম শীত পরিস্থিতি বিরাজ করছে। পাশের দেশ ভারতের নয়াদিল্লিতে তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রিতে নেমেছিল, যা গত একশ’ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।

এটা ছিল ১৯০১ সালের পর শীতলতম ডিসেম্বর। বাংলাদেশে ১৯৬০ সালের আগের তথ্য-উপাত্ত তেমনটা নেই। গত মাসে দেশে যে পরিমাণ শীত পড়েছিল তাতেও দিল্লির মতো রেকর্ড ভেঙেছে বলা যায়। এই বৃষ্টি এবং শীত পরিস্থিতি আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এর মাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি বৃষ্টি ভাব কেটে গেলে শীত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আজও বৃষ্টির আভাস রয়েছে। এরপর শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার থেকে তাপমাত্রা আরও কমতে পারে।