শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

১৫ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ডেক্সরিপোর্ট  মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। যার প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে।মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। তবে এবার সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২, ২১, ১৮ ক্যারেট ও সনতন পদ্ধতিতে স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। রবিবার থেকে এটি কার্যকর হবে।

অর্থাৎ, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ৬০ হাজার ৩৬১ টাকা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪০ হাজার ২৪০ টাকা হয়েছে।

বাজুস বলছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ দর বাড়ানো হয়েছে।