শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:০৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

সোলাইমানির হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকার রুহানির

অনলাইন ডেস্ক  ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ইরান অবশ্যই সমরনায়ক মেজর জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের বদলা নেবে।

শনিবার রাজধানী তেহরানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন অঙ্গীকার করেন।

রুহানি বলেন, হোয়াইট হাউস বুঝতে পারেনি তারা ইরানি জেনারেলকে হত্যা করে কত বড় ভুল করেছে। এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে শুধু আজ নয় বরং বহু বছর ধরে ভোগ করতে হবে।

ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সোলাইমানির অবদানের প্রশংসা করেন রুহানি। তিনি বলেন, জেনারেল সোলায়মানি শুধু একজন সামরিক কমান্ডার ও বহু অভিযানের সমন্বয়কই ছিলেন না বরং তিনি একজন তুখোড় রাজনীতিবিদ ও কৌশলবিদ ছিলেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, জেনারেল সোলায়মানি এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এবং নিপীড়িত জনগণের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। কিন্তু তাকে হত্যা করেছে ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী।

এর আগে শুক্রবার সোলাইমানি-র হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই তার বাড়িতে গিয়ে সান্তনা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নিহতের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করে তিনি বলেন, জেনারেল সোলাইমানি এ পর্যন্ত বহু বার এমন অবস্থার মুখে পড়েছেন যে, তখনও তিনি শহীদ হয়ে যেতে পারতেন। তিনি আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও কিছুকেই পরোয়া করতেন না।

আয়াতুল্লাহ খামেনি বলেন, জেনারেল সোলাইমানির জিহাদ ছিল অনেক বড় জিহাদ। আল্লাহ তাআলাও তাকে অনেক মর্যাদাপূর্ণ শাদাহাৎ দান করেছেন। এটি আল্লাহ তাআলার রড় নিয়ামত। তিনি এই নিয়ামতের যোগ্য ছিলেন।

জেনারেল সোলাইমানির মেয়েকে উদ্দেশ্য করে সর্বোচ্চ নেতা বলেন, তোমার বাবার জন্য গোটা জাতি কাঁদছে। এটা হয়েছে ইখলাসের কারণে। জনগণ তোমার বাবার মর্যাদা উপলব্ধি করেছে। তার মধ্যে ইখলাস ছিল বলেই আজ মানুষ এভাবে তার জন্য শোক পালন করছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলায়মানি। সিরিয়া ও ইরাকে ইরানের অবস্থান সুসংহত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সূত্র: পার্স টুডে, আল জাজিরা।