বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

রকেট হামলায় কেঁপে উঠলো বাগদাদের মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক  ইরাকের বাগদাদে সরকারি দপ্তর ও বিদেশি দূতাবাস এলাকা গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে শনিবার কয়েক দফা রকেট হামলার ঘটনা ঘটেছে। তাছাড়া মার্কিন সেনা অবস্থান নেওয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাটিও রকেট হামলার শিকার হয়েছে। হামলার ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। খবর রয়টার্স’র

সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং এতে পাঁচজন আহত হয়েছেন।

বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহত হওয়ার পরদিন এই হামলা হল। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।