বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

ত্রিপোলির সেনা ঘাঁটিতে হামলা, নিহত ২৮

অনলাইন ডেস্ক  লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল হাদবা এলাকায় একটি সেনা ঘঁটিতে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার সরকার সমর্থিত সেনাদের পক্ষ থেকে বলা হয়, সেনা ঘঁটিটিতে বিমান হামলা চালানো হয়েছে। আর এজন্য খলিফা হাফতার বাহিনীর নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল বাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে এই হামলার কথা অস্বীকার করেছে লিবিয়ান ন্যাশনাল বাহিনী।

হামলার বিষয়ে সরকার সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড গভর্নমেন্ট বা জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ)-এর স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমার রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ত্রিপোলীর অ্যাম্বুলেন্স সেবাদানকারী ওসামা আলী বলেন, মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। একারণে মরদেহের সংখ্যা নির্ধারণ করা কষ্টসাধ্য হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক ত্রিপোলি ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে। শহরটি সরকার সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও গত এপ্রিল থেকে এটি দখলে নেয়ার জন্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে খলিফা হাফতার সমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মি।