শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

পুলিশ ইতোমধ্যেই জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ জনগণের সেবক। বাংলাদেশের পুলিশ ইতোমধ্যেই জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন করেছে। এখন ৯৯৯-এ ফোন করলেই পুলিশ দ্রুত ছুটে গিয়ে সেখানকার সমস্যার সমাধান করছেন। এতে জনগণ অত্যন্ত উপকৃত হচ্ছে।পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করে পুলিশকে জনবান্ধব একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

রোববার সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার ধাপে ধাপে পুলিশের জনবল বাড়িয়েছে। তাদের বেতন বাড়িয়েছে। আগে পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা ছিল না। এখন তা করা হয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করেছে এই সরকার।’

পুলিশের উন্নয়নে সরকারের এই ব্যয়কে জনগণের স্বার্থে একটি বিনিয়োগ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জনবল বাড়িয়ে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে যাতে তার জনগণের সেবায় আরও বেশি সম্পৃক্ত হতে পারেন।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক দিকে থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা ধরে রাখতে হবে। জাতির পিতা যেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ পদক পাওয়া সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে তিনি পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধন ঘোষণা করেন।