রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাজারের সয়াবিন আদৌ সয়াবিন কি না সেটা নতুন করে ভাবতে হবে: বীরেশ কুমার

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বলেছেন, আমরা দেশের বাজার থেকে যে সয়াবিন তেল ক্রয় করি, তা আদৌ সয়াবিন কি না সেটা নতুন করে ভাবতে হবে। বাজারে যে দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ঐ দামে আসল সয়াবিন তেল পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিনা এখন উন্নতমানের সয়াবিন, সরিষা, বাদাম ও সূর্যমুখী চাষের ব্যবস্থা করেছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ হলে ‘বরিশাল অঞ্চলের চাষ উপযোগী বিনা উদ্ভাবিত ডাল ও তেলজাত ফসলের চাষাবাদ কৌশল’ শীর্ষক কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রহমতপুর বিনা উপকেন্দ্রের কর্মকর্তা ড. মো. বাবুল আখতারের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই বিনার সয়াবিন চাষের মাধ্যমে তারা অধিক লাভবান হতে পারবে।

এ সময় তিনি আরও বলেন,সরকার সরাসরি কৃষকের কাছ থেকে সয়াবিন ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে। বিনা পরমাণু গবেষণার মাধ্যমে নতুন নতুন জাতের ফসলের বীজ উত্পাদন করার ওপর গুরুত্ব দিয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি বিশেষজ্ঞ ড. মুহাম্মদ সামসুল আলম ও উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন তালুকদার। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় কর্মশালায় কয়েক জন কৃষক বক্তব্য রাখেন। বাবুগঞ্জের চাঁদপাশা, উজিরপুর ও গৌরনদীর মাহিলাড়ার দেড় শতাধিক কৃষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।