নিজস্ব প্রতিবেদক বরিশাল নগরীর রুপাতলী এলাকার ব্যাবসায়ী আনকমন সেলুনের স্বত্তাধিকারী শ্রী খোকন চন্দ্র দাসের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিয়েছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র টাফিক পুলিশ।
রবিবার (১২ জানুয়ারী) বেলা ৩ টায় নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র ট্রাফিক কার্যালয়ে শ্রী খোকন চন্দ্র দাসের হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি হস্তান্তর করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)খায়রুল আলম।
উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম জানান,নগরীর শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মুল সড়কে বেলা দেড়টার দিকে ট্রাফিক পুলিশের এটি এস আই জাকির হোসেন একটি SYMPHONY-40 মডেলের মোবাইল ফোন পেয়ে বেতার যন্ত্রের মাধ্যমে ডিসি (ট্রাফিক) কে অবহিত করেন।পরে ডিসি (ট্রাফিক) এর নির্দেশে মোবাইলে সংরক্ষিত খোকন চন্দ্র দাসের স্ত্রী সুমি রানীর নাম্বার বের করে মোবাইল ফোন উদ্ধারের কথা জানানো হয়।খবর পেয়ে মোবাইল ফোনের মালিক শ্রী খোকন চন্দ্র দাস ট্রাফিক কার্যালয়ে আসলে মোবাইল ফোনটি তার কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিক শ্রী খোকন চন্দ্র দাস জানান,সকাল ১০ টার দিকে তিনি তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পথিমধ্যে তার অজান্তে মোবাইল ফোনটি হারিয়ে যায়।পরে ট্রাফিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পান।
তিনি আরও জানান, জনগনের সেবক পুলিশের সহায়তায় আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছি। অন্য কেউ পেলে হয়ত পেতামনা। এ সময় তিনি ট্রাফিক পুলিশের প্রতি তার কৃতজ্ঞতা জানান এবং নানমুখী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এ এফএম ফায়েজুর রহমান,এটি এস আই জাকির হোসেন মোঃ ফয়জ উল্লাহ ও শ্রী নয়ন প্রমুখ।