বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটেন

অনলাইন ডেস্ক  তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলবের পর এবার যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার।

রোববার ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটকের ব্যাপারে জবাবদিহি করতে তাকে তলব করা হয়েছে বলে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, রোববার ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটক করা হয় যা একদমই অগ্রহণযোগ্য ও ভিয়েনা চুক্তির লঙ্ঘন। বিষয়টি তদন্ত হওয়া দরকার।

মুখপাত্র বলেন, আমরা ইরান সরকারে কাছ থেকে পূর্ণ আশ্বাস চেয়েছি যেন ভবিষ্যতে এমনটা না হয়। সে ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করেছি।

ইউক্রেনিয়ান বিমান ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অংশগ্রহণ করায় তাকে আটক করা হয়েছিল।

ইরানি সংবাদ মাধ্যম আটকের বিষয়ে বলেছে, তিনি সরকার বিরোধী বিক্ষোভে উৎসাহ যুগিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন।