রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৫৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

এবারের বইমেলা ২ ফেব্রুয়ারি থেকে শুরু

ডেক্সরিপোর্ট  ঢাকা সিটি নির্বাচন একদিন পেছানোর কারণে এবারের অমর একুশে গ্রন্থমেলা ২ ফেব্রুয়ারি শুরু হবে। প্রতিবছর ১ ফেব্রুয়ারি গ্রন্থমেলা শুরু হয়। তবে এ বছর ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কারণে নির্দিষ্ট দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে এক ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বসে বইমেলা। এ মেলায় নতুন বই প্রকাশের পাশাপাশি জমে লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলা।