সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষাবৃত্তি দেবে ‘এডু হাইভ’

ডেক্সরিপোর্ট   অনলাইনে পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ নিয়ে এল শিক্ষাবিষয়ক মোবাইল অ্যাপ ‘এডু হাইভ’।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ১৫ লাখ টাকার মূল্যমানের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘এডু হাইভ স্কলার্স’ নামে এই কার্যক্রমে প্রতি বিভাগে (বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষায়) সেরা শিক্ষার্থী পাবেন ৩০ হাজার টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি। মেধাক্রম এবং জেলাভিত্তিক মোট ২৫৬ জন শিক্ষার্থীকে ১৫ লাখ টাকা সমমানের বৃত্তি প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাজমুল হক জানান, ‘এডু হাইভ দেশব্যাপী মেধাবী মুখ খুঁজছে। যে মুখগুলো একসময় আমাদের জাতি ও দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনো মেধাবী শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন এই পুরস্কার।’

এডু হাইভ স্কলারসে অংশগ্রহণ করতে গুগল প্লে স্টোর থেকে এডু হাইভ অ্যাপ (bit.ly/eduhiveAndroidApp) ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, ‘এডু হাইভ’ হচ্ছে একটি অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান। এডু হাইভ বাংলাদেশে শিক্ষার ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছে। ‘এডু হাইভ’ থেকে ব্যবহারকারী দেশের যে কোনো প্রান্ত থেকে সব বিষয়ের পছন্দের শিক্ষকদের সহায়তা নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।