শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নেপালে গ্যাস লিকেজ হয়ে প্রাণ হারালেন ৮ ভারতীয়

অনলাইন ডেস্ক  নেপালে বেড়াতে গিয়ে গ্যাস লিকেজ হয়ে দম আটকে প্রাণ হারালেন চার শিশুসহ ৮ ভারতীয়। স্থানীয় গণমাধ্যম হিমালয়ান টাইমসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, মঙ্গলবার নেপালের মাকাওয়ানপুর জেলার দামন এলাকায় এক রিসোর্টে এসব ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের সবাই ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের বাসিন্দা।

ওই রিসোর্টে গ্যাস লিকেজের ঘটনায় ঘরে দম আটকে তারা মারা যান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এবিপি আনন্দ জানায়, সোমবার দামনের এভারেস্ট প্যানোরামা রিসর্টের একটি স্যুইটে উঠেছিলেন ওই ৮ ভারতীয়। নিজেদের কক্ষে গ্যাস লিকেজের ব্যাপারে সচেতন ছিলেন না তারা। মঙ্গলবার তাদের সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হেলিকপ্টারে করে কাঠমাণ্ডুর এইচএএমএস হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

দামনের পুলিশের মহাপরিদর্শক সুশীল সিং রাথুর বলেন, অতিরিক্ত ঠাণ্ডা থেকে বাঁচতে গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছিলেন তারা। যে কারণে এ দুর্ঘটনার শিকার হয় পরিবার দুটি।

রিসোর্টের ম্যানেজারের ধারণা, ভারতীয় ওই পর্যটক দলে দুই পরিবারে দুই দম্পতিসহ তাদের চার সন্তান ছিলেন। কক্ষের সব জানালা ও দরজা বন্ধ করে রাখায় বাতাস চলাচল করতে পারেনি। পরে গ্যাস লিকেজ হয়ে কক্ষে অক্সিজেন কমে বিষাক্ত কার্বনের মাত্রা বেড়ে যায়। আর এতে তারা দম আটকে মারা যান।