বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

চীনে করোনা ভাইরাস আতঙ্ক, মৃত বেড়ে ৪১

অনলাইন ডেস্ক  চীনে করোনা ভাইরাসের আবির্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন এই ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু শনিবারই এই ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিকে অন্যান্য সূত্র জানিয়েছে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি।

এই ভাইরাসের কারণে দেশটির নাগরিকদের চরম আতঙ্কে দিনাতিপাত কাটছে। হুবেই স্বাস্থ্য কমিশন বলেছেন, ভাইরাসে নতুন করে মারা যাওয়ার সবাই উহান অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলেই প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে উহানসহ দেশটির ১৪ টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এদিকে এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।