বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন সম্পন্ন

ভোলা প্রতিনিধি  ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলা,উপজেলাগুলোর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এ নির্বাচনের মাধ্যমে তারা ছাত্রজীবন থেকেই গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তুলছেন।

ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন ও চরফ্যাশনের শশীভূষণ থানার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন জানান, শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সততা, ইভটিজিং, বাল্যবিয়ে, প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করা জন্যই ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।