শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ফুলবাড়ীতে শামসুল হক সরকার স্মৃতি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম)  কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার২৫ জানুয়ারি রাত সাড়ে ৭ টায় মরহুম শামসুল হক সরকার স্মুতি হাডুডু, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কাছারী মাঠে পক্ষকাল ব্যাপী রাত্রিকালীন এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। শামসুল হক সরকার ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ছিলেন তৎকালীন ফুলবাড়ী থানা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক।

ফুলবাড়ীকে মুক্তাঞ্চল রাখার পেছনে তার অসামান্য অবদান ছিল। টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি চাষী এমএ করিম, জেলা যুবলীগের আহŸায়ক রুহুল আমিন দুলাল, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ডিএসবি’র ওসি খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম ও কাজী লাল প্রমূখ।

টুর্ণামেন্টের সফল আয়োজন সম্পর্কে প্রধান পৃষ্ঠপোষক মরহুম শামসুল হক সরকারের বড় ছেলে উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার বলেন, আমার বাবা ছিলেন একজন ক্রীড়ামোদী মানুষ। বিশেষ করে হাডুডু খেলার প্রতি তার ছিল প্রবল টান। তিান ছিলেন মুজিবের সৈনিক। তাই মুজিব বর্ষের প্রাক্কালে তার স্মরণে জনপ্রিয় এ খেলার আয়োজন । এর সফল সমাপ্তিতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফাইনাল খেলা দেখতে বিকেলের মধ্যে কাছারী মাঠ হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। তাদের আগ্রহের কেন্দ্র বিন্দু ছিল যশোর ও নীলফামারী থেকে আসা হাডুডু খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখা। সেই সাথে ছিল বগুড়া, কুড়িগ্রাম ও নাগেশ্বরী থেকে আসা ভলিবল ও ব্যাডমিন্টন খেলোয়াড়দের খেলা। ফাইনালে হাডুডু খেলায় পানিমাছকুটি দল দাসিয়ারছড়া দলকে, ভলিবল খেলায নাগেশ্বরী দল বড়ভিটা গেটের বাজার শান্ত ক্লাবকে এবং ব্যাডমিন্টন খেলায় কুড়িগ্রাম দল শাহবাজার স্বতন্ত্র ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।