রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩২
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় জিলাপিতলার বালুমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান, মেশিন ধ্বংস ও কারাদণ্ড

নোবাজ্জেল হোসেন,কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়া কুমারখালীর বহুল আলোচিত কুমারখালী জিলাপিতলার চরমহালে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি স্ক্যাবিটর ও ড্রেজার মেশিন ধ্বংস এবং একজনের তিন দিনের
বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায় প্রায় ১৫ বছর যাবত জিলাপিতলার বালুমহালে মৃত আমোদ আলীর ছেলে মাসুদ অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসনের নজরে বিষয়টি আসার পর ইতিপূর্বে কয়েকবার ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ধার্য ও আদায় করলেও তার অবৈধ বালু উত্তোলনের অভিযান অব্যাহত ছিলো।

পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বার সংবাদ প্রকাশিত হবার পর প্রশাসন কোনভাবেই মাসুদের বিরুদ্ধে প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারে নাই। কারন মাসুদ অত্যন্ত চতুরতার সাথে রাত ১০ টার পর থেকে ভোড় ৫ টা পর্যন্ত বালু উত্তোলন করে। আজ বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন চলাকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় কয়েকজন পালিয়ে গেলেও উত্তর মুলগ্রামের মৃত আফছার মোল্লার ছেলে হাসেম মোল্লাকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও স্ক্যাবিটর এবং ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। সহকারী কমিশনার ভূমি জানান রাষ্ট্রীয় স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।