রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

তালতলীতে ধানভাঙা মেশিনে চাদর পেঁচিয়ে বৃদ্ধ নিহত

ডেক্সরিপোর্ট  বরগুনার তালতলী উপজেলায় ধানভাঙা মেশিনে গায়ের চাদর জড়িয়ে পড়ায় আদু আকন (৬০) নামে এক বৃদ্ধ মারা যান।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছোটবগী এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী এলাকার আবদুল জব্বার মাস্টারের বাড়িতে সোমবার রাতে কালাম মিয়া শ্যালোমেশিনে ধান ভাঙছিলেন। ওই ধানভাঙা দেখতে যায় প্রতিবেশী আদু আকন।

পরে অসাবধানতাবশত মেশিনের সঙ্গে তার গায়ের চাঁদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।