বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:০২
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাকার দুই সিটির ভোটে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে লঞ্চ-ট্রলার

ডেক্সরিপোর্ট  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ইঞ্জিন চালিত নৌযান বন্ধ থাকবে।

নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।

নৌ পরিবহন মন্ত্রণালয় সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভােট গ্রহণের জন্য নির্ধারিত দিন ১ ফেব্রুয়ারি পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১ ফেব্রুয়ারি তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত (ক) লঞ্চ, (খ) ইঞ্জিন চালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভােটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পিড বােট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরােপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পন করা হলো।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।