রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বর্তমানে দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৭৭টি: তথ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,বর্তমানে দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এর মধ্যে জাতীয় বাংলা দৈনিক ২১৮টি, আঞ্চলিক বাংলা দৈনিক ২৯৩টি এবং ইংরেজি দৈনিক ৪০টি।

মঙ্গলবার জাতীয় সংসদে বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশে এক লাখের বেশি প্রচার সংখ্যার জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে ৪৮টি। এর মধ্যে আটটির প্রচার সংখ্যা দুই লাখের বেশি। এগুলো হল- যুগান্তর, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল ও সংবাদ।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, লাখের ওপরে প্রচার সংখ্যার অন্যান্য বাংলা দৈনিকের মধ্যে রয়েছে- ভোরের কাগজ, আমাদের নতুন সময়, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আমার বার্তা, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, নবচেতনা, ঢাকা প্রতিদিন, বর্তমান, মুক্ত খবর, আজকালের খবর, আজকের বিজনেস বাংলাদেশ, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, জনবাণী, সকালের সময়, হাজারিকা প্রতিদিন, স্বাধীন বাংলা, সংবাদ প্রতিদিন, ভোরের দর্পণ, সময়ের আলো, যায়যায়দিন, আমার সময়, লাখো কণ্ঠ, গণমুক্তি, বাংলাদেশের আলো, শেয়ার বিজ কড়চা, খবর ও সমাজ সংবাদ।

৫০ হাজারের বেশি প্রচার সংখ্যার আঞ্চলিক পত্রিকার মধ্যে শীর্ষে বরিশালের আজকের বার্তা (৮০ হাজার ৫০)। এছাড়া বগুড়ার করতোয়া, চট্টগ্রামের পূর্বকোণ ও আজাদী, বগুড়ার চাঁদনীবাজার এবং বরিশালের আজকের পরিবর্তন। প্রচার সংখ্যায় শীর্ষ দশে থাকা ইংরেজি দৈনিকের মধ্যে রয়েছে- ডেইলি স্টার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা ট্রিবিউন, ইনডিপেনডেন্ট, অবজারভার, বাংলাদেশ পোস্ট, এশিয়ান এজ, ডেইলি ট্রাইব্যুনাল ও বাংলাদেশ টুডে।

হাবিবর রহমানের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুযায়ী, টেলিভিশনে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা সংক্রান্ত কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। এ ধরনের প্রচারের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।