শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সময়মতো কাজ শেষ না করলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে: কাদের

ডেক্সরিপোর্ট  অবকাঠামোগত প্রকল্পের কাজ সময়মতো শেষ না করলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সেতু মন্ত্রণালয়ের অধীনে দফতরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদানবিষয়ক সভাশেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না বা কাজ শুরু করতে গড়িমসি করবে, তাদের ফাইনাল নোটিশ দিয়ে ওয়ার্ক অর্ডার বাতিল করার নির্দেশ দিয়েছি। দরকার হলে ব্ল্যাকলিস্ট করতে হবে। বর্ষার আগে সড়কের সব রাস্তা ইউজেবল (ব্যবহারোপযোগী) করতে হবে।

মেট্রোরেলের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মেট্রোরেলের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ। ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তরা থেকে আগারগাঁও ৬৮ শতাংশ আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এই প্রকল্পে চীনা নাগরিক ৫৮ রয়েছেন। এর মধ্যে ৩১ জন চীনে গেছেন আর ফিরে এসেছেন একজন।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চীনা নাগরিকদের কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৫৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে ৩৮ চীনা বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। এর মধ্যে ২০ জন কাজ করছেন এবং ১৮ জন ছুটিতে রয়েছেন। সেখানে যারা ছুটিতে রয়েছেন, তাদের জন্য কাজে কোনো অসুবিধা হচ্ছে না।

ম্যাস র্যা পিড ট্রানজিটের কাজ ২০২১ সালে শেষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে ৭২ চাইনিজ কর্মরত রয়েছেন। যার মধ্যে ছুটিতে রয়েছেন একজন। এই কাজের সেতু বিভাগের অংশ ২০ শতাংশ। নির্দেশনা দেয়া হয়েছে সেখানে যান চলাচলের জায়গা যাতে উন্মুক্ত রাখা হয়। কারণ সেটি গুরুত্বপূর্ণ সড়ক।