মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ২৭৫ পিস ইয়াবাসহ আটক-১

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২৭৫ পিস ইয়াবাসহ এক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (৪ ফেব্রæয়ারি) রাতে নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্ত এলকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই উদ্যোক্তা ওয়াদুদ মনি (৩৩) তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং ওই এলাকার বড় পানশিয়া গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক গোড়কমন্ডল ক্যাম্পের হাবিলদার তায়্যিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ৯৩০ নম্বর পিলারের কাছে ফুলমতি এলাকায় ওই যুবকের মোটরসাইকেল থামিয়ে তল­াশি করা হয়। তল্লাশির সময় তার হেলমেটের ভিতর থেকে ২৭৫ পিস ইযাবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।