রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ১শ পিস ইয়াবাসহ যুবক আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরী থেকে ১শ’ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত রাতে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মো. শাকিল হাওলাদার (২২) ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালীর নিমতলা প্যাদা বাড়ির মো. মোস্তফা হাওলাদারের ছেলে।

শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেলালুজ্জামান ফোর্স নিয়ে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালান।

এ সময় ইয়াবাসহ শাকিল হাওলাদারকে আটক করা হয়। শাকিল নগরীর বটতলা পাসপোর্ট গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে শাকিলকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।