শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে চুরি হওয়া মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্য আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া মোটর সাইকেল সহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এরা বরিশালের বাইরে পাচার করতো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার কাঞ্চন আলীর ছেলে আল আমিন(২১), বাগেরহাট জেলার মংলা সিগন্যাল টাওয়ার এলাকার মোঃ হারুন হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (২৯) ও খুলনা জেলার ফুলতলার দামুদার এলাকার মৃত আহম্মদ দপ্তরীর ছেলে রবিউল(৪৫)।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি আরও জানিয়েছেন,গত ২২ জানুয়ারী নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা লাবু খান তার ইয়ামাহা কোম্পানির এফজেড ভার্সন-৫ মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়টি লিখিতভাবে কাউনিয়া থানা পুলিশকে অবহিত করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, লাবু খানের মোটরসাইকেলটি ২১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে তার বাসার গেটের তালা কেটে চোরচক্র নিয়ে যায়। ক্লু-লেস আরো কিছু মোটরসাইকেল চুরির ঘটনার তথ্য একত্র করে বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে কাউনিয়া থানার সহকারী কমিশনার মোঃ আব্দুল হালিম, ওসি আজিমুল করিম, পরিদর্শক হিরন্ময়, উপ-পরিদর্শক জসীম উদ্দিন, শম্ভুসহ পুলিশের একটি টিম গোপনে অভিযান চালিয়ে গত ৩ ফেব্রুয়ারী নগরীর পশ্চিম কাউনিয়া এলাকা থেকে প্রথমে মোটর সাইকেল চোর আল আমিনকে আটক করে। পরে তারদেয়া তথ্য অনুযায়ী গত বুধবার রাতে খুলনার ফুলতলা থেকে আন্ত: জেলা চোর চক্রের সদস্য ইউনুস ও রবিউলকে লাবু খানের চুরি হওয়া মোটর সাইকেল সহ আটক করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আটক হওয়া আসামীদের মধ্যে আল আমিন আদালতে জবানবন্দী দিয়েছে। তারদেয়া তথ্য অনুযায়ী জানাগেছে, বেশ কয়েকটি হাত বদল হয়ে বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেলগুলো বিভিন্ন পথে গোপালগঞ্জ হয়ে সরাসরি খুলনাতে চলে যেতো। সেখানে তারা এগুলো কমদামে সাধারণ মানুষের কাছে বিক্রি করতো। আর পুরো প্রক্রিয়ায় চোর চক্রের ৬-৭ জনের একটি সংঘবদ্ধ চক্রকাজ করছে। আটক কৃতদের মোটর সাইকেল চুরি মামলায় জেল হাজতে প্রেরনের প্রস্তুুতি চলছে।