অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।’
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। এরপর শেখ হাসিনা একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন।বাসস