রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বেতন বাড়লো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের

ডেক্সরিপোর্ট  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে বেতন কাঠামো নির্ধারন করা হয়েছে। আগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ১৪তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা ১৫তম গ্রেডে বেতন পেতেন। এখন দুই গ্রেডকে একীভূত করে একটি গ্রেড ১৩তম তে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একীভূত করে একটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিল প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা। এই দাবিতে গত পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। এরপর গত বছরের ৮ সেপ্টেম্বর ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অর্থ মন্ত্রণালয়। এরপর আবার ১৩তম গ্রেডে বেতন নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়। গত ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে এই প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর নানা প্রক্রিয়া শেষে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করল।

তবে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে খুশি নন সহকারী শিক্ষকরা। শিক্ষকরা বলেন, আমাদের দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেড নির্ধারণ।