বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

পদ্মা সেতুর ৩৬০০ মিটার দৃশ্যমান হলো

ডেক্সরিপোর্ট  শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুতে আজ বসানো হয়েছে ২৪তম স্প্যান। এরই মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার। ২৩তম স্প্যান বসানোর নয় দিনের মাথায় ২৪তম স্প্যানটি বসানো হলো।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৪তম স্প্যানটি বহন করে জাজিরা প্রান্তে নেয়া হয়।

বেলা ১১টার দিকে ৩০ ও ৩১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু করে সেতু প্রকল্পের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টা ২০ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর পিলারের ওপর বসানো হয় ২৪তম স্প্যানটি। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার।

প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, এভাবে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের মধ্যে ৪১টি স্প্যান বসানো শেষ হবে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।