রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় ইয়াবা সহ গ্রেপ্তার ২

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর থানার ধনিয়া এলাকা থেকে ২৪ পিচ ইয়াবা সহ মো. ফিরোজ (৫৪) ও মোঃ রপাই (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধায় ভোলা সদর থানার ধনিয়া ২নং ওয়ার্ডে এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার(১২ফেব্রয়ারী) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. ফিরোজ ভোলা সদর থানার ধনিয়া ১নং ওয়ার্ডের মৃত আঃ রসিদ হাওলাদারের ছেলে ও মো. রপাই মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পালগাও এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই শান্তনু দেবনাথ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার ধনিয়া ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.ফিরোজ ও রপাই নামে দুই ব্যক্তিকে ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরে তাদেরকে ভোলা সদর মডেল থানায় সোর্পদ করে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।