রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ রফিক আকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মজিদবাড়িয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

আটক রফিক আকন উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের খালেক আকনের ছেলে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে রফিক আকনকে তার বাড়ীর পাশের একটি নির্মাণাধীন ভবনের ভিতর থেকে ১৭ কেজি গাঁজা ও তা বিকিকিনি করার জন্য ব্যবহৃত একটি দাঁড়িপাল্লা সহ তাকে গ্রেফতার করা হয়।

রফিক আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।