রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ)  হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা দখলদারদের কবল ও যানজট নিরসনের লক্ষে রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ।

বুধবার ১২ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০মিনিট থেকে ৪টা পর্যন্ত উপজেলা ভূ-সম্পত্তি বিভাগ ও নবীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের ভূসম্পত্তি বিভাগের সহকারি কমিশনার মিজ সুমাইয়া মমিন ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির হোসেন চৌধুরী।

নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, নবীগঞ্জ পৌরসভার গাজীর টেক নামক এলাকার চারপাশে সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী।

দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে গুঁড়িয়ে দেয়া হয়েছে অর্ধশতাধিক স্থাপনা।
পৌরসভা মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আরো জানান, নবীগঞ্জ পৌর এলাকায় যে সকল অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনাই গুঁড়িয়ে দেয়া হবে। এ অভিযান অবৈধ স্থাপনা উচ্ছেদ এর আগ পর্যন্ত চলবে ।

এর আগে অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর নিজ দায়িত্বে সবাইকে স্থাপনা সরিয়ে নিতে বলা হবে।

এ উচ্ছেদ অভিযানে নবীগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা ভুমি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।