ডেক্সরিপোর্ট বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেনীর স্কুল ছাত্রী অপহরনকারী প্রশান্তকে গ্রেফতার করে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে অপহরনকারী প্রশান্তকে বরিশাল আদালতে ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলার রাজিহার ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পলাশ জয়ধরের বখাটে ছেলে প্রশান্ত জয়ধর (১৯) রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে উত্তক্ত করে আসছিলো। এরই ধারাবাহিকতায় ওই ছাত্রী ঘটনার দিন গত শনিবার সকালে প্রাইভেট পড়তে যাবার সময় বখাটে প্রশান্ত ও তার লোকজন স্কুল ছাত্রীকে জোড় করে অপহরণ করে তুলে নিয়ে যায়।
মেয়ে অপহরণের ঘটনায় তার বাবা প্রশান্ত সহ তার সহযোগীদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা দায়ের করেন।
উক্ত মামরার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান রবিবার রাতে অভিযান চালিয়ে আগৈলঝাড়া থানা এলাকা থেকে অপহরনকারী প্রশান্তকে গ্রেফতার করেন। এসময় অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।