রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সাধারণ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবগঠিত সনি-রিপন সমমনা পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় বেনাপোল সানরুফ হোটেলে “পরিবর্তণের লক্ষ্যে নব নেতৃত্বের পক্ষে” “যেখানেই সমস্যা সেখানেই সমাধান” এ স্লোগানকে সামনে রেখে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সনি-রিপন সমমনা পরিষদের সভাপতি পদপ্রার্থী সনির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।

সনি-রিপন সমমনা পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিপন হোসেনের পরিচালনায় ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইদ্রিস আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংবাদিক জামাল হোসেন, বেনাপোল পৌর কাউন্সিলর মিজানুর রহমান, শার্শা সদর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী কওছার আলী, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মন্টু ডাক্তার, আব্দুর রশিদ, বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী সুমন হোসেন, মশিয়ার রহমান প্রমুখ।

আলোচকরা বলেন, দীর্ঘ ১২ বছর বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন না হওয়ায় সঙ্কায় ছিলো সাধারণ সদস্যরা। অবশেষে আইনি জটিলতা ছাড়িয়ে আগামী ১৯ ফেব্রুয়ারী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের পর নব-গঠিত সনি-রিপন সমমনা পরিষদের সদস্যরা আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির অধিকাংশ সাধারণ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।