রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আতিকের পিতার ইন্তেকাল

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে ” দৈনিক শতকন্ঠ ” পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক আতিকের পিতা মোঃ আনোয়ার হোসেন মৌলভী (৬৮) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত রোববার দুপুর আনুমানিক ২টায় রাজাপুর-নৈকাঠী সড়কের আকসু ক্লাব নামক এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক আতিকের পিতা মো : আনোয়ার হোসেন মৌলভী।

পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ” ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ”

এ বিষয় স্থানীয় ভাবে জানাযায়, গত ১৬ ফেব্রুয়ারী রোববার দুপুরে রাজাপুর উপজেলাধীন নাড়িকেলবাড়িয়া এলাকা থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে রাজাপুর আসছিলেন তিনি, হঠাৎ মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা হলে তিনি গুরুতর আহত হয়।