বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবীতে শিশুদের বর্ণ মিছিল

নিজস্ব প্রতিবেদক  বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও সর্বত্র বাংলা ব্যবহারের দাবী জানিয়ে বরিশালে বর্ণ মিছিল ও ভাষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ই) ফেব্রয়ারী) নগরী এ.কে ইন্সটিটিউট প্রাঙ্গনে এই বর্ণ মিছিল ও ভাষা সমাবেশের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশালে অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুঃসাহসী (দি অডেশাস্) এর আয়োজন ও এ.কে ইন্সটিটিউট এর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বরিশাল সচেতন নাগরিক কিমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল খেয়ালী গ্র“প থিয়েটার সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও এ.কে ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন। দি অডেশাস্ এর সংগঠক সাঈদ পান্থ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন এ.কে ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ, বরিশাল খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল­ভ, সংগঠক সাজ্জাদ নয়ন, দি অডেশাস্ এর সাধারণ সম্পাদক সানজিদা বৃস্টি পপি, সহ সভাপতি দুর্জয় সিংহ জয়, সৌরভ কর্মকার, শুভ সিকদার প্রমুখ।

দি অডেশাস্ এর সংগঠক সাঈদ পান্থ বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। ইংরেজি জানাটাই স্মার্টনেস নয়। বাংলা না জানাটা স্মার্ট না হওয়ার প্রথম পদক্ষেপ। বর্তমান প্রজন্ম ইংরেজি ব্যবহার করে সবচেয়ে বেশী। ইংরেজিকে পরস্পর বিরোধী না করে ইংরেজির পাশাপাশি বাংলাও শুদ্ধ ভাবে জানতে হবে। তবে বাংলা ভাষা ব্যবহারে নতুন প্রজন্মকে আরো উৎসাহী করে তুলতে হবে। বাংলাটা ভালভাবে জানলে এই প্রজন্ম অনেক স্মার্ট হতে পারবে বলে তিনি মনে করেন।