রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তাহিরপুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সোমবার (১৭ ই ফেব্রুয়ারী) বর্ণিল আয়োজনে উপজেলার (তরং) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও তেঁলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মোঃ শোয়েব আহমেদের সঞ্চালনায় জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।

জাতীয় সংগীত প্রতিযোগীতায় উপজেলার মোট ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। তিন টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে।

১ম স্থান অর্জন করে উপজেলার তেঁলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,২য় স্থান যৌথ ভাবে অর্জন করে লাকমা সপ্রাবি ও ট্যাকারঘাট সপ্রাবি,৩য় স্থান অর্জন করে নয়াবন্ধ সপ্রাবি।

উক্ত জাতীয় সংগীত প্রতিযোগীতায় বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন, জয়পুর সপ্রাবি প্রধান শিক্ষক হাদি উজ্জামান,লাকমা সপ্রাবি প্রধান শিক্ষক মাফিকুল ইসলাম,ট্যাকারঘাট সপ্রাবি প্রধান শিক্ষক নমিতা রাণী দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্লাল বৃত তালুকদার,বিমল কিশোর দাস,হাসান উদ্দিন,নুরে আলম,নুর আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় জন প্রতিনিধিগন।