শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৬
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলম বলেছেন,২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি। থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে সব সময় জনগণকে সেবা দিতে হবে। এতে বিন্দু পরিমাণ কার্পণ্য করা যাবে না। থানার আশপাশে কোনো দালাল থাকবে না। থানা হবে দালালমুক্ত, তাই জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৮ই) ফেব্রয়ারী বেলা ১১টায় নগরীর নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। কাউনিয়া থানা এবং এয়ারপোর্ট থানার সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (ষ্টাফ অফিসার টু পুলিশ কমিশনার এন্ড কাউনিয়া জোন) বিএমপি মোঃ আঃ হালিম,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম,অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ আজিমুল করিম ,পুলিশ পরিদর্শক (তদন্ত) এয়ারপোর্ট থানা শাহ মোঃ ফয়সাল,পুলিশ পরিদর্শক (তদন্ত) কাউনিয়া থানা হিরম্নয় সরকার,বিএমপি সহ অন্যান্য কমর্কর্তাগণ উপস্থিত ছিলেন।