রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কক্সবাজারে বিদেশি পর্যটকের সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক

ডেক্সরিপোর্ট  কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে এক বিদেশি পর্যটকের সঙ্গে অশোভন আচরণ করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য জানিয়েছেন।

আটক যুবকের নাম সালমান (১৯)। সে নাটমুড়াপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে এবং হ্নীলা এমএসএন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি বলেন, ‘সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেন্টমার্টিনগামী জাহাজে একজন বিদেশির সঙ্গে কয়েকজন যুবকের আলাপচারিতা। নীল সমুদ্রে জাহাজ এগিয়ে যাচ্ছে, সঙ্গে উড়ছে গাঙচিল। চমৎকার এই দৃশ্য দেখে অবাক হওয়ার কথা সবার। কিন্তু, ভিডিওতে থাকা যুবকদের কথাবার্তা আর অঙ্গভঙ্গি দেখে সবার চোখ ছানাবড়া। যুবকরা বিদেশি পর্যটককে নানাভাবে বিরক্ত করছে। বিভিন্ন কথা ইংরেজিতে জিজ্ঞেস করছে, যার অনেকটা আপত্তিকর। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কয়েকবার অশ্লীল শব্দের ব্যবহার করতে দেখা যায়। স্বাভাবিকভাবেই ভদ্রলোক বিরক্ত হচ্ছিলেন স্পষ্ট বোঝা যাচ্ছিল।’

তিনি জানান, ভিডিওটি দেখে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে বিরক্ত করা যুবক শনাক্ত হয়। পরে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।